জমি, সম্পত্তি ও সম্পদ
জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক সম্পত্তির জন্য: মালিকানা ও রেকর্ড যাচাই, রাজউক অনুমোদন, ডেভেলপার চুক্তি ও দায়-দেনা অনুসন্ধান, সই করার আগে লিখিত ঝুঁকি প্রতিবেদনসহ। সাধারণত ১০–১৫ কর্মদিবস।
যা যা থাকছে
- ভূমি অফিস থেকে রেকর্ড সংগ্রহ
- মালিকানার ধারাবাহিকতা যাচাই
- ঝুঁকি চিহ্নিত লিখিত প্রতিবেদন
- ফলাফল বুঝিয়ে বলার জন্য একটি বৈঠক
যে কাগজগুলো লাগবে
- জাতীয় পরিচয়পত্র (NID)
- জমির দলিল
- খতিয়ান / পর্চা (সিএস, এসএ, আরএস, বিএস)
- নামজারি ও ডিসিআর
- সর্বশেষ ভূমি উন্নয়ন কর রসিদ
- মৌজা ম্যাপ বা সাইট প্ল্যান
- ডেভেলপার চুক্তি (ফ্ল্যাটের ক্ষেত্রে)থাকলে
- অন্যান্য সহায়ক কাগজপত্রথাকলে
ফাইল দেখার পর আপনার কেস অফিসার আরও কাগজ চাইতে পারেন। ফোনের ছবি বা PDF হলেই চলবে, ড্যাশবোর্ড থেকে আপলোড করুন।

যেভাবে কাজ হয়
- ১কেস খুলুনইমেইল ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে সেবাটি বেছে নিন। মোটামুটি দুই মিনিট লাগে।
- ২কাগজ আপলোড করুনমোবাইলে তোলা ছবি বা পিডিএফ হলেই চলবে। এক কর্মদিবসের মধ্যে কেস অফিসার দেখে জানিয়ে দেবেন ঠিক কোনটা বাকি।
- ৩আমরা প্রস্তুত করে জমা দিইফর্ম পূরণ, আপনার পক্ষে সরকারি ফি জমা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং সংশ্লিষ্ট দপ্তরে জমা, সবই আমরা করি।
- ৪ফলাফল বুঝে নিনপ্রতিটি পরিবর্তন অ্যাকাউন্টে দেখা যায়। সনদ, ভিসা বা রসিদ সেখানে আপলোড হয়, আর মূল কাগজ আপনার হাতে তুলে দিই।
