Skip to content
পালকি কনসালটেন্সি লিমিটেড
ভিসা, ট্রাভেল ও ইমিগ্রেশন

অফার পাওয়ার পর CAS, I-20 বা ভর্তির চিঠি, আর্থিক সামর্থ্যের প্রমাণ ও স্পন্সরের কাগজ দিয়ে ভিসা ফাইল প্রস্তুত করি এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি করাই। দেশভেদে সাধারণত ৩–৮ সপ্তাহ।

যা যা থাকছে

  • গন্তব্য অনুযায়ী কাগজের তালিকা
  • জমার আগে ফাইল প্রস্তুত ও যাচাই
  • ভিসা সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট
  • পাসপোর্ট ফেরত পাওয়া পর্যন্ত জমা ও ফলো-আপ
  • দূতাবাস চাইলে ইন্টারভিউয়ের প্রস্তুতি

যে কাগজগুলো লাগবে

  • পাসপোর্ট (ব্যবহৃত সব পৃষ্ঠা)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট
  • অফার লেটার / CAS / I-20
  • ব্যাংক স্টেটমেন্ট (শেষ ৬ মাস)
  • অন্যান্য সহায়ক কাগজপত্রথাকলে

ফাইল দেখার পর আপনার কেস অফিসার আরও কাগজ চাইতে পারেন। ফোনের ছবি বা PDF হলেই চলবে, ড্যাশবোর্ড থেকে আপলোড করুন।

মেঘের ওপরে উড়ন্ত যাত্রীবাহী বিমান

যেভাবে কাজ হয়

  1. ১কেস খুলুনইমেইল ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে সেবাটি বেছে নিন। মোটামুটি দুই মিনিট লাগে।
  2. ২কাগজ আপলোড করুনমোবাইলে তোলা ছবি বা পিডিএফ হলেই চলবে। এক কর্মদিবসের মধ্যে কেস অফিসার দেখে জানিয়ে দেবেন ঠিক কোনটা বাকি।
  3. ৩আমরা প্রস্তুত করে জমা দিইফর্ম পূরণ, আপনার পক্ষে সরকারি ফি জমা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং সংশ্লিষ্ট দপ্তরে জমা, সবই আমরা করি।
  4. ৪ফলাফল বুঝে নিনপ্রতিটি পরিবর্তন অ্যাকাউন্টে দেখা যায়। সনদ, ভিসা বা রসিদ সেখানে আপলোড হয়, আর মূল কাগজ আপনার হাতে তুলে দিই।